আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যানকে বেঙ্গল ইসলামি লাইফের শুভেচ্ছা

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৩৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ জুন) কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল কর্মমেয়াদ কামনা করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক এবং সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ।

সাক্ষাৎকালে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম এবং বীমা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিবৃন্দ আশা প্রকাশ করেন, মীর নাদিয়া নিভিনের দক্ষ নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে এবং জনগণের মধ্যে বীমার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।