‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

ট্রাস্ট ইসলামী লাইফের ‘কুয়াকাটা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে ‘কুয়াকাটা কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

‘আওয়ার ড্রিম ইজ বিগার দ্যান দ্য ওশান’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের বিকাশ, কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির এসডিএমডি মো. মিজানুর রহমান মিজান, মো. জাকির হোসেন, নুর-ই-আলম, মো. শামসুদ্দিন ও আলেয়া আক্তার রুমা।

সম্মেলনে প্রশিক্ষক ছিলেন এসডিএমডি কামরুল হাসান খন্দকার। সভাপতিত্ব করেন এসডিএমডি এ. কে. এম. পারভেজ সাজ্জাদ।

সম্মেলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেয়া হয়। বক্তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি, গ্রাহকের আস্থা অর্জন এবং সেবার মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া কোম্পানির নতুন ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ এবং তা বাস্তবায়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌