নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় সংস্থাটির সভাকক্ষ-১ এ এই সভা অনুষ্ঠিত হবে।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করবেন বলে এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের উপপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) কাজী আব্দুল জাহিদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী বা তাদের প্রতিনিধিদের উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।