প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ মে ২০২৩, ০৬:৫৮ পিএম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়। সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়। সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহবায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস, এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগন।

সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২২ সালের ব্যবসা পর্যালোচনা করা হয়। এছাড়াও ২০২৩ সালে ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা এবং ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের শেষ হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।