মৃত্যুদাবির চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কক্সবাজার করপোরেট জোনের উদ্যোগে মৃত্যুদাবির চেক হস্তান্তর, প্রিমিয়াম মেলা ও সুধী সমাবেশ–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের বাঁশখালীতে হাজী সুলতান আহমেদ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ কনসালটেন্ট রহিম উদ-দৌলা চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার করপোরেট জোনের এএমডি ও ইনচার্জ এম. খোরশেদুল আলম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি এবং বীমা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সুবিধাভোগীদের হাতে মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রিমিয়াম মেলার মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে করপোরেট জোনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।