প্রোটেক্টিভ ইসলামী লাইফ ও ফারিস্তা রিটেইল এজি’র সাথে সমঝোতা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে ফারিস্তা রিটেইল এজি’র এক সমঝোতা চুক্তি হয়েছে। সম্প্রতি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারিস্তা রিটেইল এজি’র বিজনেস এনালিস্ট স্পেশালিস্ট এস কে মো. গোলাম রেজওয়ান ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস সহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানগণ।
এই চুক্তির ফলে ফারিস্তা রিটেইল এজিকে সকল ধরনের বীমা সুবিধা প্রদান করা হবে।



