১ দিনের মধ্যে মৃত্যুদাবি পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: নোয়াখালীর বসুরহাট শাখায় গ্রাহকের মৃত্যুদাবির অর্থ মাত্র এক দিনের মধ্যে পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

গ্রাহক মরহুমা রেশমা আক্তারের ৯৯ হাজার ৪৫০ টাকার মৃত্যুদাবির চেক নমিনী মাসুম মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

২ হাজার টাকার একটি কিস্তি পরিশোধের পর মৃত্যুবরণ করেন গ্রাহক রেশমা আক্তার। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে নমিনীর কাছে দাবির অর্থ হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার মো. শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম, বসুরহাট শাখার ইনচার্জ ও সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়সহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততার সঙ্গে দাবি নিষ্পত্তি করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকের আস্থা বজায় রাখতে দ্রুত দাবি পরিশোধকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

দাবি পরিশোধ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে ২৫০ জনের বেশি সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।