জেনিথ ইসলামি লাইফ ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও গ্রাহকবান্ধব করতে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামি লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচ আর) ও কোম্পানি সচিব আবদুর রহমান এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অবসরপ্রাপ্ত) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় জেনিথ ইসলামি লাইফের সকল গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামি লাইফের গ্রুপ বীমা বিভাগের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সেলস ম্যানেজার শাখাওয়াত হোসেন, ইউনিট ম্যানেজার ফাহমিদা রহমান এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সফিকুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ (এইচ আর এন্ড এডমিন) মো. নাজির আহমেদ, সুপারভাইজার মো. শরিফুল ইসলাম।




