বেঙ্গল ইসলামি লাইফ ও ইউনিকো হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইউনিকো হাসপাতাল পিএলসি-এর মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১ এপ্রিল এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনিকো হাসপাতাল পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আরদ্রা কুরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান সুমন। ইউনিকো হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শারমিন হোসেন, হেলথকেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং এবং করপোরেট রিলেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা।
চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ইউনিকো হাসপাতালে ক্যাশলেস সুবিধা পাবেন। এছাড়া কোম্পানির সকল পলিসি গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যরা বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন।



