ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের জন্য মোবাইল অ্যাপ সেবা চালু করেছে। সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির উদ্বোধন করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (লাইফ) মো. শাহ আলম। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নিবাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
এই অ্যাপের মাধ্যমে প্রগতি লাইফের যেকোন গ্রাহক প্রিমিয়াম পরিশোধ, লেনদেন পর্যবেক্ষণ, পলিসি তথ্যসহ বিভিন্ন প্রকার সেবা গ্রহণ করতে পারবেন। যে কেউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।