সংবাদ বিজ্ঞপ্তি: শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকদের ৩ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, প্রকল্প ইনচার্জ মো. জিয়া উদ্দিন। অনুষ্ঠানে সভপতিত্ব করেন জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া। এ ছাড়াও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।