সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. মোতাহার হোসেন, উদ্যোক্তা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরীসহ অন্যান্য পরিচালক ও স্বতন্ত্র পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ আতিক আকবর, মোস্তফা জামাল হোসেন এফসিএ এবং ড. মোনালিসা মনোয়ারও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির।
এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী সভায় অংশ নেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।