সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫ সালের বার্ষিক হিসাব অনুমোদন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ জামিল মতিন। এতে পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা ও কোম্পানি সচিবসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন।
এ সময় কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।