জেনিথ ইসলামী লাইফের ফিনান্সিয়াল এসোসিয়েটদের বিশেষ প্রশিক্ষণ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিটি প্রকল্পের ফিনান্সিয়াল এসোসিয়েটদের (এফএ) নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ডিএমডি ও সিটি প্রকল্পের প্রধান সৈয়দ মাসকুরুল হক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।