এনআরবি ইসলামিক লাইফ ও ইজি ফিনটেকের মধ্যে চুক্তি

প্রকাশিত: ২৩ জুন ২০২১, ০২:০১ এএম

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য ও জীবন বীমার ব্যবসায়িক উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়েছে (সুরক্ষা) ইজি ফিনটেক লিমিটেড। আজ বুধবার (২৩ জুন ২০২১) এনআরবি ইসলামিক লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

ইজি ফিনটেক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কোম্পানি সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ এই চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মো. শাহ জামাল হাওলাদার এবং ইজি ফিনটেকের প্রজেক্ট ম্যানেজার মো. আসাদুজ্জামান খানসহ বীমা কোম্পানিটির বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।