ডেস্ক রিপোর্ট: বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাথে আইপিও ইস্যু ম্যানেজমেন্ট এর চুক্তি সম্পাদন করেছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে গতকাল সোমবার (১৯ জুলাই) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত।
ট্রাষ্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং বিএমএসএল ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রিয়াদ মতিন নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাষ্ট ইসলামী লাইফের সিনিয়র ডিএমডি একেএম পারভেজ সাজ্জাদ, জেনারেল ম্যানেজার (সি/এস) মাহমুদ হোসেন, জেনারেল ম্যানেজার (আইটি) মো. শহিদুল আলম, সিএফও মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, কোম্পানি সেক্রেটারি চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং ম্যানেজার (উন্নয়ন প্রশাসন) মোজাম্মেল হক।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।