সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার (৩০ জুন) কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বেঙ্গল ইসলামি লাইফের কর্মকর্তারা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন যোগদানকৃত চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, সদস্য (লাইফ) কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) নজরুল ইসলাম মজুমদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোরা দিয়ে তাদের উষ্ণ অভিনন্দন জানান।

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আওলাদ হোসেন, প্রজেক্ট হেড, একক বীমা, মো. হুমায়ূন কবির, প্রজেক্ট হেড, ইসলামি বীমা, এম এ রব খান, প্রজেক্ট হেড, স্মার্ট প্রজেক্ট, মো. হারুন-অর রশিদ ফারুকী, প্রজেক্ট হেড, তাকাফুল প্রজেক্ট এবং কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম।

সৌজন্য সাক্ষাতে তারা পরষ্পর শুভেচ্ছা বিনিময় করেন। বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয় যে, তাদের নেতৃত্বে দেশের বীমা খাত উত্তরোত্তর উন্নতির শিখরে পৌঁছাবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।