সংবাদ বিজ্ঞপ্তি: ফেনী অঞ্চলের গ্রাহকদের ২ কোটি ৭০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির চীফ কনসালট্যান্ট আবদুল্যাহ হারুন পাশা।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, এস এম খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প পরিচালক, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।