এনআরবি ইসলামিক লাইফের সঙ্গে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথের চুক্তি

প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১১:১৮ পিএম

এনআরবি ইসলামিক লাইফের সাথে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের টেলিমেডিসিন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৬ জুন) এনআরবি ইসলামিক লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফের সাথে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের টেলিমেডিসিন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৬ জুন) এনআরবি ইসলামিক লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির ফলে এখন থেকে ঘরে বসে এনআরবি ইসলামিক লাইফের সকল গ্রাহক, কর্মী-কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ দিনরাত ২৪ ঘন্টার যে কোনো সময় বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সরাসরি অডিও ও ভিডিও কলে পরামর্শ ও প্রেসক্রিপশন গ্রহণ করতে পারবেন। সেই সঙ্গে আরও পাবেন মেডিসিন হোম ডেলিভারি ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সুবিধা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম, কোম্পানি সচিব এবং বিভাগীয় প্রধান- মানবসম্পদ ও আইন সৈয়দ আব্দুল আজিজ, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স এস. এম. মোরসেলিম ও ভাইস প্রেসিডেন্ট (সংস্থাপন ও আইন) শাহীন আখতার।

ইম্পেরিয়াল প্রাইভেট হেলথের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুবুর রহমান, জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী, এজিএম- ফাইন্যান্স এন্ড অপারেশন মো. আরিফ হাসান, ও ম্যানেজার (মার্কেটিং) জেমি আক্তার।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।