ব্যবসায়িক টার্গেট পূরণে রাজশাহীতে ডেল্টা লাইফের পরিকল্পনা সভা

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী অঞ্চলের ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজশাহী সার্ভিস সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘উন্নয়নের অগ্রগতি; বাস্তবায়নের পরিকল্পনা’ শীর্ষক এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ, এফসিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও একক বীমা উন্নয়ন প্রধান মো. ফরহাদ জলিল।

এছাড়াও সভায় রাজশাহী অঞ্চলের সংগঠন প্রধান মো. গোলাম রসুল (ডিভিপি-০৪৬৭), রাজশাহী সার্ভিস সেন্টারের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম (ভিপি) সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।

সভায় রাজশাহী অঞ্চলের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।