আইডিআরএ'র ১১৬তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৬ পিএম

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১১৬তম সভা মঙ্গলবার বেলা ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড.এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মোঃ শাহ আলম, পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বেলা ১২টায় ১৮তম (জানুয়ারি, ২০১৯ মাসের) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।