আইডিআরএর কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি পদে মৌখিক পরীক্ষা ১১ ও ১২ মার্চ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ব্যবহারিক (স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।
আইডিআরএর প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক এবং বিভাগীয় বাছাই কমিটির আহ্বায়ক মো. ঈদতাজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। আর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে গত ৫ মার্চ ২০২৬ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কম্পিউটার অপারেটর পদে উত্তীর্ণ রোল নম্বরগুলো হলো: ১৫০০০১৩, ১৫০০০৮৮, ১৫০০৩৫১ ও ১৫০০৪৮৭।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে উত্তীর্ণ রোল নম্বরগুলো হলো: ১৬০০০২৬, ১৬০০০৪৭, ১৬০০২৬৪, ১৬০০৩৭৭, ১৬০০৫২৯, ১৬০০৬৩৪ এবং ১৬০০৬৮১।
মৌখিক পরীক্ষা আইডিআরএর কার্যালয়ের সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হবে। পরীক্ষার শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত তথ্য আইডিআরএর অফিসিয়াল ওয়েবসাইট (https://idra.org.bd/) থেকে জানা যাবে।




