নিজস্ব প্রতিবেদক: কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমার আওতায় নিয়ে আসছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য জীবন বীমা করপোরেশনের সাথে আগামী ১৪ আগস্ট একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বীমা খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. শাহ আলমের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জীবন করপোরেশনকে পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
চিঠিতে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের গ্রুপ বীমা সংক্রান্ত চুক্তি আগামী ১৪ আগস্ট সকাল ১১ টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের তারিখ নির্ধারণ করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যগণ উপস্থিত থাকবেন।
চিঠিতে আরো বলা হয়েছে, গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমা করপোরেশনের উপযুক্ত পর্যায়ের কর্মকর্তা উপস্থিত থাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।