সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উপদেষ্টা আহসানুল ইসলাম টিটুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংগঠনের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এবং ২০২৪ সালে একই দল হতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।