রফিকুর রহমান ফিনিক্স ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. রফিকুর রহমানের নিয়োগ প্রস্তাব মঞ্জুর করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৮ তারিখ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. রফিকুর রহমানের নিয়োগ প্রস্তাব মঞ্জুর করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৮ তারিখ পর্যন্ত ৩ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।

গত ৬ মার্চ এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।