আইডিআরএ’র ভবনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভবনে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভবনে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নি নির্বাপন মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক অগ্নি নির্বাপন, জরুরী উদ্ধার, বহিগমন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্য, সকল নির্বাহী পরিচালকেরাসহ কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।