নির্বাচনী ইশতেহার- ২০২৬

বীমা খাত নিয়ে কোন পরিকল্পনা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

মৌলিক ৩০ দফা অঙ্গীকার এবং খাতভিত্তিক ২৮ দফা উন্নয়ন পরিকল্পনার কথা বলা হলেও সরাসরি ‘বীমা খাত’ নিয়ে সুনির্দিষ্ট কোনো বিস্তারিত পরিকল্পনা বা সংস্কারের কথা উল্লেখ করা হয়নি এই ইশতেহারে।

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘জনপ্রত্যাশার ইশতেহার’ নামে গত ৪ ফেব্রুয়ারি এই ইশতেহার ঘোষণা করা হয়।

মৌলিক ৩০ দফা অঙ্গীকার এবং খাতভিত্তিক ২৮ দফা উন্নয়ন পরিকল্পনার কথা বলা হলেও সরাসরি ‘বীমা খাত’ নিয়ে সুনির্দিষ্ট কোনো বিস্তারিত পরিকল্পনা বা সংস্কারের কথা উল্লেখ করা হয়নি এই ইশতেহারে।

রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়াহর প্রাধান্যসহ প্রচলিত বীমা খাতের পরিবর্তে ইসলামী শরিয়াহর ওপর ভিত্তি করে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ওপর বেশি জোর দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তবে ইশতেহারে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষামূলক কিছু বিষয় স্থান পেয়েছে যা পরোক্ষভাবে বীমা বা সুরক্ষার বিকল্প হিসেবে কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে- সবার জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিভার্সাল হেলথ প্রোটেকশন প্রোগ্রাম বা হেলথ কার্ড প্রবর্তন।

এ ছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হতদরিদ্রদের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা নগদ ভাতা এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ভূর্তকি ও সেবা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।