নির্বাচনী ইশতেহার- ২০২৬

খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহারেও নেই বীমা খাত নিয়ে পরিকল্পনা

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

মৌলিক অধিকার ও সুশাসনসহ ৬টি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে দলটির এই নির্বাচনী ইশতেহারে বীমা খাত নিয়ে সরাসরি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার উল্লেখ পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক: মৌলিক অধিকার ও সুশাসনসহ ৬টি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে দলটির এই নির্বাচনী ইশতেহারে বীমা খাত নিয়ে সরাসরি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার উল্লেখ পাওয়া যায়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই ইশতেহার ঘোষণা করেছে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে- সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৈলিক অধিকার; সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা; শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা; স্বাধীন, মর্যাদাপূর্ণ ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি; সর্বজনীন, ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষাব্যবস্থা; কর্মসংস্থান ও তরুণদের জন্য অঙ্গীকার।

বাংলাদেশ খেলাফত মজলিস বলছে, অগ্রাধিকারমূলক কর্মসূচির এই ছয়টি বিষয় একটি অপরটির পরিপূরক। তারা বিশ্বাস করে, এই সমন্বিত কর্মসূচিগুলো একটি ন্যায়ভিত্তিক, আত্মমর্যাদাশীল ও ইসলামি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার বাস্তব পথ।

উল্লেখ্য, ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান দল জামায়াতে ইসলামী ঘোষিত ইশতেহারে স্বাস্থ্যসেবা ও শ্রমিক সুরক্ষায় বীমাভিত্তিক একাধিক পরিকল্পনা রয়েছে। দলটির ইশতেহারে পর্যায়ক্রমে জাতীয় স্বাস্থ্য বীমা ও ডিজিটাল হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।