প্রোটেক্টিভ ইসলামী লাইফের লক্ষীপুরে বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের বীমা খাতে গ্রাহকসেবা জোরদার ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর লক্ষীপুর সার্ভিসিং সেলে এক বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জাহিদুল আলম ভূইঁয়া, সিনিয়র ম্যানেজার (উন্নয়ন প্রশাসন) মিজানুর রহমান এবং প্রকল্প পরিচালক আহসান উল্লাহ তুহিনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।