গ্রাহকদের কাছে এসএমএস পাঠাতে ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র ব্যাপারে মূখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামত জানতে চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। আজ মঙ্গলবার বিআইএ সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বা

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের কাছে এসএমএস পাঠাতে ইউনিফাইড ম্যাসেজিং প্লাটফর্ম (ইউএমপি)’র ব্যাপারে মূখ্য নির্বাহী কর্মকর্তাদের মতামত জানতে চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।
আজ মঙ্গলবার বিআইএ সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ মতামত জানতে চাওয়া হয়। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে [email protected] অথবা [email protected] এই মেইলে মতামত পাঠাতে বলা হয়েছে।
এর আগে ২৮ জানুয়ারি এক চিঠিতে ইউএমপি বাস্তবায়নে বীমা কোম্পানিগুলোর করণীয় সম্পর্কে নির্দেশনা দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নির্দেশনা অনুসারে, পলিসি গ্রহণের পর প্রিমিয়াম পরিশোধের তথ্য নিশ্চিত করতে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) পাঠাবে আইডিআরএ। এ জন্য প্রতিটি পলিসির বিপরীতে বছরে ৩২ টাকা চার্জ গুণতে হবে বীমা কোম্পানিগুলোকে। ত্রৈমাসিক ভিত্তিতে এ টাকা দিতে হবে।
কর্তৃপক্ষ বলছে, উন্নত গ্রাহকসেবা, ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনায়ন, এজেন্ট কর্তৃক প্রিমিয়াম আহরণে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে বীমা কোম্পানিগুলোর আর্থিক অবস্থা সুদৃঢ় করার অংশ হিসেবে ইউনিফাইড মেসেজিং প্লাটফর্ম বা ইউএমপি’র উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানকে এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।