ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। নির্বাচনে সভাপতি হিসেবে গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রহিম শেখ (রুপালী বাংলাদেশ) পেয়েছেন ১৪ ভোট।

গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন) ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইব্রাহীম আলী (কালবেলা) পেয়েছেন ১৮ ভোট।

আব্দুর রহমান আবির (ইন্স্যুরেন্স নিউজ বিডি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটি ২০২৬ থেকে ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)-এর অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করেন।

নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং দৈনিক নয়া দিগন্ত এর সিটি এডিটর আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া এবং সিএমজেএফ সভাপতি মনির হোসেন।

নতুন কমিটির সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের শাহ আলম নূর (৩২ ভোট) এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ (২৯ ভোট)।