পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে পুনরায় শুরু হয়েছে বীমা খাতের অফিসিয়াল কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে এরইমধ্যে কর্মমুখর হয়ে উঠেছে সরকারি বেসরকারি সকল বীমা অফিস।

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গত ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে পুনরায় শুরু হয়েছে বীমা খাতের অফিসিয়াল কার্যক্রম। দীর্ঘ ছুটি শেষে এরইমধ্যে কর্মমুখর হয়ে উঠেছে সরকারি বেসরকারি সকল বীমা অফিস।
বিভিন্ন বীমা কোম্পানির অফিসে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে কোলাকুলি, কুশল বিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছে কর্মকর্তা-কর্মচারীরা।
এ বছর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয় গত ৭ জুন। এ উপলক্ষ্যে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি কাটিয়েছেন সরকারি বেসরকারি সকল বীমা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।