ন্যাশনাল লাইফের ৩৭% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা, এজিএম ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ৩৭ শতাংশ ক্যাশ (নগদ) ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে এই লভ্যাংশ দেয়া হবে।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮৮তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ৩০ জুন, ২০২৬ তারিখ বেলা ১২টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে এই সভা পরিচালনা করা হবে।

লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে যোগদানের যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জুন, ২০২৬ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ওই দিন যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে, তারাই এই লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।