সিলেটে সানলাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন ও মতবিনিময় সভা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ পিএম

ডেস্ক রিপোর্ট: সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিলেট বিভাগের উদ্যোগে উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম আসলাম রেজা; ইসলামী একক বীমা (তাকাফুল)-এর প্রকল্প পরিচালক ও সিনিয়র এএমডি ড. আইম নেছার উদ্দিন এবং একক বীমা-এর প্রকল্প পরিচালক ও এএমডি এ কে এম মীর জাহান চৌধুরী।

স্থানীয় উন্নয়ন কর্মকর্তাদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী একক বীমা (তাকাফুল)-এর জেএএমডি (উন্নয়ন) ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সভায় কোম্পানির ব্যবসা উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।