৩৩তম এজিএম

ডেল্টা লাইফের ২৬% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৩:১৭ পিএম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে. জেনারেল এম নুর উদ্দিন খান পিএসসি (অব.) সভাপতিত্ব করেন।

ডেস্ক রিপোর্ট: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে. জেনারেল এম নুর উদ্দিন খান পিএসসি (অব.) সভাপতিত্ব করেন।

সভায় ২০১৮ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও উক্ত বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ২৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য জেয়াদ রহমান, কাজী ফজলুর রহমান, মোহাম্মদ শামস-উল ইসলাম, সালাহউদ্দিন আহমদ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এসিআইআই (ইউকে) উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।