জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:২১ এএম

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদের ৪৪তম সভা কোম্পানির বোর্ড রুমে আজ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

জেনিথ ইসলামী লাইফের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান আলী আজীম খান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলীল, পরিচালক সৈয়দা নাসরীন আজীম, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী ও এডভোকেট রবিউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী একেএম বদিউল আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান ও সিনিয়র ডিজিএম (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ প্রমূখ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।