‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বি এম শওকত আলীর তত্বাবধানে ৩ হাজার লোকের বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০১:১৫ এএম

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর তত্বাবধানে প্রায় ৩ হাজার লোকের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার শরীয়তপুরে এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন উদযাপন উপলক্ষ্যে এই উদ্যোগ নেয় শরীয়তপুর সদর আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্বাবধানে ছিলেন পপুলার লাইফের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান ইমন। বীমা কোম্পানিটির জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, আটং বি এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌