ট্রাষ্ট ইসলামী লাইফের শরীয়াহ কাউন্সিলের ১০ম সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১, ০১:৪৮ এএম

নিজস্ব প্রতিবেদক: ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বোর্ডের ১০ম সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৭ নভেম্বর) শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দীন জাফরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।

সভায় কোম্পানির সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন, শরীয়াহ কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের, সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সদস্য মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, সদস্য আলহাজ্ব মো. ইসমাইল মিয়া, সদস্য ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, সদস্য মাওলানা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

এছাড়াও, কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।