মিরপুরে ফারইষ্ট ইসলামী লাইফের ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা

প্রকাশিত: ২২ মে ২০২২, ০১:২৫ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঢাকা নর্থ সার্ভিস সেন্টারের আওতাধীন মিরপুর জোনাল অফিসের (একক ও সাবী) উদ্যোগে ‘মাসিক ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির জেইভিপি ও ঢাকা ডিভিশন ইনচার্জ মো. আব্দুল মবিন খান।

মিরপুর জোনাল অফিস (একক)’র নবাগত ইনচার্জ মো. সোহেল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জেভিপি ও ঢাকা নর্থ সার্ভিস সেন্টার ইনচার্জ এএসএম ফয়জুল আজিজ রায়হান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিভিশন ইনচার্জ মো. হারুনর রশীদ মিয়া এবং মিরপুর জোনাল অফিস (সাবী) ইনচার্জ মো. সোহেল রানা।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।