সংবাদ বিজ্ঞপ্তি: চট্টগ্রামে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একক বীমা প্রকল্প প্রধান মো. আওলাদ হোসেন, ইসলামী বীমা প্রকল্প প্রধান মো. হুমায়ুন কবির ও স্মার্ট প্রকল্প প্রধান এম এ রব খাঁন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাঞ্চ সার্ভিস বিভাগের এভিপি শাহাদাত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিগত মে-২০২২ ক্লোজিং মাসের ব্যবসার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভার সভাপতি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম সমাপনী বক্তব্যে পুরষ্কার বিজয়ী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মী নিয়োগের মাধ্যমে সংগঠন শক্তিশালী করা সহ চট্টগ্রাম থেকে কোম্পানির সন্তোষজনক প্রিমিয়াম সংগ্রহের আশা ব্যক্ত করেন। সর্বোপরি ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সুদমুক্ত বীমা সেবা মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য আহবান জানান।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।