‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

যশোরে পপুলার লাইফের ৬.২০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ০৩:২৩ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: যশোর অঞ্চলের গ্রাহকের ৬ কোটি ২০ লাখ টাকার বীমা দাবির পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। রোববার (২১ আগস্ট) যশোর বি.ডি হল রুমে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

কোম্পানির প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. সেলিম মিয়া, মো. জাহাঙ্গীর হোসেন ও মুফতি মো. দিদারুল ইসলাম সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌