চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ও এআইইউবি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৮:০৯ পিএম

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর মধ্যে পুনরায় একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর মধ্যে পুনরায় একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় এআইইউবি’এর সকল ব্যবস্থাপনা, ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তা-কর্মচারীকে গ্রুপ বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

সম্প্রতি এক অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ট্রেজারার প্রফেসর ড. নিসার আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এআইইউবি ডিরেক্টর ফাইন্যান্স মো. খন্দকার সাব্বির কবির এবং চার্টার্ড লাইফ এর হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।