বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। মঙ্গলবার (৩০ মে) বিকেলে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহ
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (আইন) হিসেবে দ্বিতীয় দফায় ৩ বছরের জন্য নিয়োগ পাওয়ায় মো. দলিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা জানান বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী এবং ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (এডমিনিস্ট্রেশন এন্ড এস্টাবলিশমেন্ট) আলমগীর ফিরোজ।
উল্লেখ্য, সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে ২০২০ সালের ১০ জুন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য এই নিয়োগ দেয়া হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।