সংবাদ বিজ্ঞপ্তি: চাঁদপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের খুরশীদ আলম এজেন্সি নামে নতুন এজেন্সি অফিস উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অফিস উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ এসডু পাটোয়ারী, কোম্পানির সিনিয়র জি এম ও সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক, জি এম মো. মনির হোসেন, ডিজিএম ইবাদুল ইসলাম, এজিএম গাজী শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ ইসলামী লাইফের বিএম ও খুরশিদ আলম এজেন্সি অফিসের ইনচার্জ খুরশিদ আলম। সভায় কোম্পানির স্থানীয় উন্নয়নকর্মী, কর্মকর্তা ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।