কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফের নতুন শাখা অফিস উদ্বোধন

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩, ০৯:২৪ এএম

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নতুন একটি শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন মেট্রো প্রজেক্টের ইনচার্জ মো. ইমরান ও কক্সবাজার শাখার ইনচার্জ ও এএসএম মো. জসিম উদ্দিন।

সভায় বাছাইকৃত ১০০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।