বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে’র লক্ষীপুর সার্ভিস পয়েন্টের আয়োজনে বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১ ডিসেম্বর) লক্ষীপুরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে বাছাইকৃত ১৩০ জন উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে’র লক্ষীপুর সার্ভিস পয়েন্টের আয়োজনে বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১ ডিসেম্বর) লক্ষীপুরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে বাছাইকৃত ১৩০ জন উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও ডিএমডি এম. এ. রব খাঁন এবং উপ-প্রকল্প প্রধান মোহাম্মদ মিরাজ হোসেন।

আয়োজিত বর্ষ সমাপনী উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর সার্ভিস পয়েন্টের ইনচার্জ এবং সহকারী প্রকল্প প্রধান মো. জিলকদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম ডিসেম্বর- ২০২৩ বিজনেস ক্লোজিং সফলভাবে সম্পন্ন করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।