সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাজশাহী অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাজশাহীর হোটেল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী বীমা (তাকাফুল) প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক জিল্লুর রহমার, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ রাশেদুল ইসলাম।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।