জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের ৭০তম সভা

প্রকাশিত: ১ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠান আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি।আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি এটিএম এনায়েত উল্যাহ, পরিচালক মো. সায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক মো. গোলাম নবী এফসিএ, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ এবং কাজী মো. মোরতুজা আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, কোম্পানি সচিব আবদুর রহমান এবং সিএফও ফারুক আহমেদ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।