জেনিথ ইসলামী লাইফের ১১তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪, ১২:৪৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের ২য় তলার সুরমা হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, শরীয়াহ কাউন্সিলের সদস্য মাওলানা এ বি এম মাছুম বিল্লাহ, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান সিএফও ফারুক আহমেদ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।