জেনিথ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের ৭১তম সভা

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪, ১২:৫৫ এএম

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুলাই) হোটেল সোনারগাঁওয়ের ২য় তলার সুরমা হলে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তি:

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এমপি এবং কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক গোলাম নবী এফসিএ, কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, বিদ্যুৎ চন্দ্র গুপ্ত এফসিএ, শুভানুধ্যায়ী মো. সামছুল আলম সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, কোম্পানি সেক্রেটারি আবদুর রহমান ও সিএফও ফারুক আহমেদ প্রমুখ।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।